দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে অলআউট করেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে ১১৬ রানে গুটিয়ে গিয়ে ২৫ রানের লজ্জার হার মেনেছে টাইগাররা।
১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৭ রানেই হারায় ৩ উইকেট।
এক পর্যায়ে ৩ উইকেটে ৬৬ রান তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে এরপর ভয়াবহ ব্যাটিং ধসে মাত্র ৫০ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা।
শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে বাংলাদেশের বোলারদের দাপটে ১৪১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ।
এমএস/